ছাগল চুরির অভিযোগে গ্রেফতার
দি নিউজ লায়ন ; ছাগল চুরির অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করল পুরুলিয়ার বান্দোয়ান থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আফরোদ আলি দালাল ওরফে আফরোজ উদ্দিন দালাল। তার বাড়ী বাঁকুড়ার ওন্দা থানার পুনিশোল এলাকায়। সোমবার ধৃতকে পুরুলিয়া জেলা আদালতে তোলা হবে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগিয়েছে, এদিন সকালে অভিযুক্ত আফরেদ আলি দালালকে একটি মোটর বাইকে দুটি ছাগল ব্যাগে ভরে গঙ্গামান্না গ্রাম থেকে শিরাকা হয়ে ঝাড়খন্ড সীমানার দিকে নিয়ে যেতে দেখেন বান্দোয়ানের গন্নামান্না গ্রামের বেশ কিছু বাসিন্দা।
খবর নিয়ে জানতে পারেন গঙ্গামান্না গ্রামের বাসিন্দা সুনীল মাহাত দুটি ছাগল পাওয়া যাচ্ছে না। সঙ্গে সঙ্গে তার মোটর বাইকের পিছু ধাওয়া করেন গ্রামের বাসিন্দারা। পরে খবর দেওয়া হয় স্থানীয় সিভিক ভ্যলেন্টিয়াদের। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে শিরকা গ্রামের কাছে দুটি ছাগল সহ এক ব্যাক্তিকে আটক করে দুই সিভিক ভ্যালেন্টিয়া। তাদেরকে ছিনিয়ে বাইক নিয়ে চম্পট দেওয়া চেষ্টা করে ওই যুবক।
পরে হাতে নাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা। ওই ব্যক্তিকে ঘিরে ধরে মারধরও করে উত্তেজিত জনতা বলে অভিযোগ।ঘটনার খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌছায় বান্দোয়ান থানার পুলিশ। ওই যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুটি ছাগল উদ্ধার করা হয়। এদিন ছাগল মালিকের লিখিত অভিযোগের ভিক্তিতে ওই যুবককে গ্রেফতার করে পুলিশ। মোটর বাইকটিকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Post a Comment